ছবি : সংগৃহিত
অপরাধ

ঘাঘট নদীর পাশ থেকে স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর ঘাঘট নদীর পাশ থেকে জিসান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : নওগাঁর পোরশায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ

নিহত জিসান সদর উপজেলার শাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জাইদুল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রাম থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : কেশবপুরে বৃত্তিপ্রাপ্তদের শুভেচ্ছা স্মারক প্রদান

জানা যায়, গতকাল শুক্রবার (১৭ মার্চ) শাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে দুই বন্ধুর সাথে বের হয়ে যায় জিসান। এরপর রাত গড়িয়ে সকাল হলেও বাড়ি ফেরেনি সে।

শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন পশ্চিম দুর্গাপুরে একটি ঘাসের জমিতে জিসানের নাক-মুখে রক্ত মাখা মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন : মাদারীপুরে বাস দুর্ঘটনায় নিহত ১৬

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা