সারাদেশ

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গায় গেজেটধারী ভাতাপ্রাপ্ত (এক তালিকাভুক্ত) বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কমিটির সভাপতি এস এম কায়ছার রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা।

এ সময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, উপজেলা আ'লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন তারা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. ওয়ালিউর রহমান, এম এম হাবিবুর রহমান, মো. গোলাম হোসেন ও আবু জাফর হোসেন প্রমুখ।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ২০০৫ সালের ২৩ নভেম্বর সরকারিভাবে গেজেট তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়, ২০০৫ সাল হতে তারা অদ্যাবধি বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রদেয় সম্মানীভাতাসহ অন্যান্য সুবিধাদি ভোগ করছে। ২০১৭ সালে উপজেলায় ৭ সদস্য বিশিষ্ট কমিটির যাচাই-বাছাইয়ে এসব মুক্তিযোদ্ধারা 'ক' তালিকাভুক্ত হয়ে ভাতা ভোগ করছিল। অথচ গেজেট যাচাই-বাছাইয়ের সভাপতি এস এম কায়সার রহমান ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে সেসব মুক্তিযোদ্ধাদের বাদ দিয়েছেন।

১০৬ জন মুক্তিযোদ্ধার ভিতর মাত্র ১১ জন মুক্তিযোদ্ধাকে তিনি তালিকাভুক্ত করেছেন। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম এম এম মান্নান, যুদ্ধকালীন থানা কমান্ডার ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি সরদার হাবিবুর রহমানের নামও যাচাই বাছাই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। যা মুক্তিযোদ্ধাদের জন্য অপমান ও অসম্মানজনক।

এসময় বক্তারা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি এস এম কায়সার রহমানকে সভাপতির পদ হতে বাদ দিয়ে নতুন কমিটি করে যাচাই-বাছাই করার অনুরোধ জানান।

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধাগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি'র নিকট একটি স্মারকলিপি জমা দেন।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা