সারাদেশ

কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে কৃষক সেজে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে তাকে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ রাখসার বিল থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার এবাদুল্লাহ প্রামাণিক(৪৮) । সে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ।

পুলিশ জানায়, বছরখানেক আগে একটি মাদক মামলায় অভিযুক্ত হবার পর দোষী সাব্যস্ত হলে আদালত এবাদুল্লাহ প্রামাণিককে দুই বছরের কারাদন্ড দেন। কিন্ত তখন তিনি পলাতক ছিলেন। অভিযানে নেতৃত্ব দেয়া উপ-পরিদর্শক(এসআই) আমিরুল ইসলাম জানান, এবাদুল্লার অবস্থান জানার পরে পুলিশের পোশাক পরে অভিযান চালালে সে পালিয়ে যাবে। কারণ ফাকা বিলে সব কিছুই দেখা যায়। একারণে লুঙ্গি পরে কৃষক সেজে এবাদুল্লাকে গ্রেফতার করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী জানান, সোমবার রাতেই এবাদুল্লাাহকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা