সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টর চাপায় সুমন আলী (৩৫) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বোগলা এলাকার মহানন্দা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত সুমন উপজেলার রহনপুর পৌর এলাকার পিরাশন ভাটাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত সেলিম রেজা জানান, গোমস্তাপুর ইউনিয়নের বোগলা এলাকার মহানন্দা নদীর ঘাট থেকে চালক সুমন ট্রাক্টরে মাটি নিয়ে ফেরার পথে নদীর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টর চালক সুমন মাটি ভর্তি ট্রাক্টরের নিচে চাপা পরে ঘটনাস্থলে মারা যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা