সারাদেশ

শৈলকুপায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় বাসের ধাক্কায় আরিফ শেখ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ শেখ ওই উপজেলার রানীনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সকালে বৃদ্ধ আরিফ শেখ রাস্তা পার হচ্ছিল। এসময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা