সারাদেশ

পাড় না বাঁধায় ভাঙছে রাস্তা

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : ব্যক্তি মালিকানাধীন পুকুরের পাড় না থাকায় সওজ ও এলজিইডির রাস্তা ভেঙে যাচ্ছে। যেকোনো সময় পুকুরে পড়ে যেতে পারে বৈদ্যুতিক খুঁটি। শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর হইতে রেললাইনের পাশদিয়ে কাওরাইদ সংযোগ সড়কের পাশে প্রায় আধাকিলোমিটার এলাকাজুড়ে ব্যক্তি মালিকানাধীন পুকুর খনন করে মাছের চাষ করার কারনে এলজিইডির রাস্তা ভেঙে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা বাজার থেকে লাকচতল পর্যন্ত এবং শ্রীপুর থেকে কাওরাইদ বাজার যাওয়ার সংযোগ সড়কটি প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এ রাস্তায় বরমী ইউনিয়নের বালিয়াপাড়া ও শিমুলতলা ঢালীপাড়া এলাকায় প্রায় আধা কিলোমিটারজুড়ে কয়েকটি পুকুর ও জলাশয় রয়েছে। ওই জলাশয়গুলোতে মৎস্যচাষিরা মাছ চাষ করছেন।

এ পুকুরগুলোর পাড় বাঁধাই করা না থাকায় ভেঙে যাচ্ছে পাশের রাস্তা দুইটি। রাস্তা রক্ষা করার স্বার্থে এলাকাবাসী বাঁশ ও বালুর বস্ত দিয়ে প্রাথমিকভাবে সংস্কার করা হলেও লাভ হচ্ছে না। বালিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে থাকা কয়েকটি বৈদ্যুতিক খুঁটিও ভাঙনের মুখে পড়ে হেলে পড়েছে। এ ছাড়া ঢালীপাড়া এলাকায়ও পুকুরের বাঁধাই করা না থাকায় এলজিইডির রাস্তাটির বড় একটি অংশ ভেঙে যাচ্ছে।

পথচারী সোহাগ মিয়া বলেন, জলাভূমিটি দীর্ঘদিন আগের। এখানে অনেকে মিলে মাছ চাষ করে। জলাভূমিটির পাড় ছিল। ধীরে ধীরে সেটাও ভেঙে গেছে।

শিমুলতলা ঢালীপাড়া এলাকার মামুন ঢালী মৎস্য খামারের মালিক, রাস্তাটির দুই পাশে তার মালিকানাধীন পুকুর নিজের জমিতে পুকুর খনন করে সেখানে মাছ চাষ করছে। এখানে রাস্তার দুই পাশে ৬ ফুট করে জায়গা রয়েছে। যা সেই জায়গা এলজিইডির।

স্থানীয়রা বলেন, বালিয়াপড়া এলাকায় রেললাইনের পাশে মৎস্য খামার করার কারণে রেললাইন পথটিও ঝুঁকিতে রয়েছে এবং এলজিইডির পাকা রাস্তাটিও অনেকটা ভেঙে গেছে। তবে বালিয়াপাড়া গুলাঘাট এলাকায় বেশির ভাগ রাস্তা ভেঙেছে গেছে। রাস্তার পশ্চিম পাশে মৎস্য খামারটি হুমায়ুনের মালিকানাধীন রাস্তার পূর্ব পাশে সেটির মালিকানা তার নয়, অন্য একজনের।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল ঢালী বলেন, পুকুরের পাড় না থাকায় এক জায়গায় বড় আকারে ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি এলজিইডির কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে তারা কোন প্রকার ব্যবস্থা নিচ্ছে না।

শ্রীপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মাসুদুল ইসলাম বলেন, সড়কটির কয়েক জায়গায় ভাঙন দেখা দেওয়ায় বাঁশ ও বালুর বস্তা দিয়ে রাস্তাটি বেঁধে দেওয়া হয়েছে। তা ছাড়া, বালিয়াপাড়া গুলাঘটসংলগ্ন পুকুরের মালিক দেরকে একাধিকবার বলা হয়েছে। উপজেলায় অনেক এলাকায় রাস্তার পাশ ঘেঁষে থাকা পুকুরের পাড় বাঁধাই করা না থাকায় রাস্তা ভেঙে যাচ্ছে। আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পুকুরমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তাব দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারীর বলেন, পুকুর মালিকদের পুকুরপাড় বেঁধে মাছ চাষ করার নির্দেশ দেওয়া রয়েছে। যারা পাড় বাঁধবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/টিআইসানি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা