সারাদেশ

প্রাণ খেকো ট্রাক্টর কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধা জেলার গ্রাম-গঞ্জের সড়ক থেকে শুরু করে আঞ্চলিক মহাসড়কে বেড়ে চলেছে অবৈধ ট্রাক্টরের দৌরাত্ম্য। এতে যেমন ঘটছে দুর্ঘটনা, তেমনি বাড়ছে প্রাণহানিও। গত একমাসে এই মাটি-বালু বহনকারী কাঁকড়ার চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে একাধিক ব্যক্তির। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর তালিকায় রয়েছে কলেজ ছাত্র, প্রাথমিক স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী, যুবক এবং বয়োবৃদ্ধদের নাম।

সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগ মহুর্তে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া নামক স্থানে ইট ভাটায় মাটিবাহী একটি ট্রাক্টরের সাথে অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এসময় গুরুতর আহত হন অটো চালক রানা মিয়া। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত রানা মিয়াকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত অটো চালক রানা মিয়া (৩০) সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের ল্যাঙ্গাবাজার গ্রামের সুরুত আলী কালুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে মাটি বহনকারী একটি ট্রাক্টর ভাটায় যাওয়ার সময় দাড়িয়াপুর থেকে গাইবান্ধাগামী একটি অটোবাইককে সরাসরি ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অটোতে থাকা একমাত্র যাত্রী

এই মৃত্যুকে ভীষণ দুঃখজনক বলে মন্তব্য করে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, অবৈধ ট্রাক্টরের কারণে দুর্ঘটনা রোধসহ সড়ক-মহাসড়কে অবৈধ ট্রাক্টরের চলাচল বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম চালু করা হবে।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা