সারাদেশ

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোর ঢাকা মহসড়কের হয়বতপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আমির হোসেন (৩০) এলাকার দর্জি দোকানি ও ষোলঘর এলাকার বাসিন্দা।এ ঘটনার প্রতিবাদে এক ঘন্টা নাটোর ঢাকা-মহাসড়ক অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ করছে এলাকাবাসী।

পুলিশ জানায়, মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে আমির হোসেন হয়রতপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় নাটোর-ঢাকা মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মহাসড়ক অবরোধকালে স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন থেকে এই মহাসড়কের হয়রতপুর বাজার অংশের একটি লেন বন্ধ রয়েছে। এতে অপর একটি লেন দিয়েই সব যানবাহন আসা-যাওয়া করে। এতে প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। আজ প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা দ্রুত রাস্তা মেরামতসহ দুই লেনই সচল রাখার দাবী করেছেন।

ওসি আরও জানান, দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় ড্রাইভারকে আটক করতে না পারলেও ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ। তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দাবি মেনে নেওয়ার আশ্বাসে জনতা অবরোধ প্রত্যাহার করেছে।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা