সারাদেশ

এনেসথেসিয়া চিকিৎসকদের ফি ‍দ্বিগুন, ক্লিনিকগুলো বন্ধ হওয়ার উপক্রম

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের কতিপয় এনেসথেসিয়া চিকিৎসক আকস্মিকভাবে তাদের ফি দ্বিগুন করায় এ অঞ্চলের বেসরকারি জরুরি স্বাস্থ্য সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।

দিনাজপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃত্বে দিনাজপুর অঞ্চলের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো অদ্যাবধি সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। মহামারী করোনাভাইরাসের আক্রান্তের পর সারাবিশ্ব যখন স্বাস্থ্যগত ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ও পর্যুদস্ত তখন অত্র স্বাস্থ্য ব্যবস্থাকে সমুন্নত রাখার লক্ষ্যে সরকারের সাথে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো কাজ করে আসছে। এমন এক দুঃসময়ে দিনাজপুরের এনেসথেসিয়া বিভাগের কতিপয় চিকিৎসক তাদের ফি দ্বিগুন করার প্রয়াসী হয়েছেন। বর্ধিত ফি কার্যকর করার নিমিত্তে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতিকে অবহিত না করে সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে কতিপয় এনেসথেসিয়া চিকিৎসক তাদের চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ করেছেন। যার ফলে দরিদ্র পীড়িত দিনাজপুর অঞ্চলের বেসরকারি জরুরি স্বাস্থ্যসেবা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে এবং জরুরি চিকিৎসা সেবা প্রত্যাশী সাধারণ মানুষ দিশেহারা।

এ বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ বরাবর দিনাজপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- দিনাজপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডা. মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি আলহাজ মো. সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক এবিএম লাবিবুল ইসলাম লাবু, মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মাজেদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মকবুল হোসেন, সদস্য মো. জাকির হোসেন, মো. কামরুল হাসান ও মো. শাহিনুর রহমান প্রমুখ।

সান নিউজ/এএসএমএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা