সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী টাউন খাল রক্ষায় নোঙরের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী টাউন খাল রক্ষায় ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন “নোঙর”।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে সংগঠনের জেলা শাখার উদ্যোগে টাউন খাল সংলগ্ন ব্রীজে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা নোঙরের সভাপতি শামীম আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন নোঙরের কেন্দ্রীয় সভাপতি সুমন শামস, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া বিএমএ’র সভাপতি ডাক্তার মোঃ আবু সাঈদ, নোঙর জেলা শাখার সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, খেলা ঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, কামরুজ্জামান খান টিটু, সোহেল আহাদ, শিপন কর্মকার প্রমূখ।

এ সময় বক্তারা খালের সীমানা নির্ধারণ করে সীমানা পিলার স্থাপন, তালিকা করে দখলদার উচ্ছেদসহ নদীর গভীরতা সমান খাল খনন ও সৌন্দর্য্য বর্ধনের দাবী জানান।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা