সারাদেশ

হাটহাজারী ব্লাড ব্যাংকের ৫ম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রাম হাটহাজারী উপজেলার বৃহত্তম অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন ব্লাড ব্যাংকের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) হাটহাজারী হোটেল জামান হলে ৩টায় হাটহাজারী ব্লাড ব্যাংকের এডমিন মোহাম্মদ এমদাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাটহাজারী ব্লাড ব্যাংকের আরেক এডমিন হাফেজ মোহাম্মদ ছানাউল্লাহ। এইচবিবি'র এডমিন জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম ফিল্ড হসপিটালের প্রধান উদ্যোক্তা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আফরিন মুক্তা।

এসময় বিশেষ অতিথি ছিলেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ মোরশেদ হোসেন হাটহাজারী আধুনিক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর জামাল উদ্দিন খান, হাটহাজারীর আলিফ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন বাবুল,এশিয়ান স্পেশালিষ্ট হাসপাতালের চেয়ারম্যান লায়ন মুহাম্মদ সালাউদ্দিন, আল আরাফাহ ইসলামি ব্যাংক হাটহাজারী শাখার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসহাক মিয়া বাচ্ছু, রাউজান শাখা ন্যাশনাল লাইফ ইনসুরেন্স এর জোন প্রধান আবুল কাশেম হিরু ড. ইব্রাহিম কমিউনিটি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ওজাইর আহমদ হামিদী, এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিক সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, “রক্তের প্রয়োজনে মানুষ যখন দিশেহারা, ঠিক সেই মুহুর্তে মানবতার সাম্পান নিয়ে হাজির হয় ‘হাটহাজারী ব্লাড ব্যাংক।’ তারা রক্তদান করার পাশাপাশি সমাজের মানুষের মধ্য থেকে রক্তদাতা তৈরি করতে মানুষকে উৎসাহিত করে। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকান্ডে হাটহাজারী ব্লাড ব্যাংক বিভিন্নভাবে সহযোগিতা করছে। ”

“ধর্ম বর্ণ নির্বিশেষে, রক্ত দিন হেসে হেসে”
হাটহাজারী ব্লাড ব্যাংকের ৫ম বর্ষপূ্র্তি উৎসব অনুষ্ঠানে কার্যক্রমের ১ম পর্বে বাসস্টেশন থেকে র‌্যালী বের করা হয়, ২য় পর্বে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের স্বাগত বক্তব্য এবং ৩য় পর্বে ম্যাগাজিন ও ক্যালেন্ডার উন্মোচন ও আলোচনার পরিশেষে কেক কাটা হয়।

পরে, উপস্থিত অতিথিবৃন্দের ১৪ জনকে ক্রেষ্ট ও ৩৫টি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সান নিউজ/ওজি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা