সারাদেশ

নাটোরে ভোট ডাকাতির অভিযোগ এনে বিএনপির নির্বাচন বর্জন

নিজস্ব প্রতিনিধি, নাটোর : প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় নৌকা প্রতীকে ভোট ডাকাতির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মো.তায়জুল ইসলাম নাটোরের সিংড়া পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টায় সিংড়া পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন প্রার্থী স্বয়ং।

বিএনপি মনোনীত প্রার্থী মো.তায়জুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নির্বাচনের চার দিন আগে থেকে রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাদের আশ্রয় প্রশ্রয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জান্নাতুল ফেরদৌসের কর্মীরা ধানের শীষের এজেন্ট ও সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দিতে শুরু করে।

এ ব্যাপারে তারা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাকে অন্তত ১০টি লিখিত অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নেননি। এ অবস্থায় বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। তখন তারা ৩০ তারিখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিয়েছিলেন।

কিন্তু আজ (শনিবার) সকালে ভোট গ্রহণ শুরুর পর থেকে দেখা যায় প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় আওয়ামী লীগের কর্মীরা প্রতিটি কেন্দ্রে ভোটারদের হাত থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল দিতে শুরু করে। আমরা দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ রিটার্নিং কর্মকর্তাকে বার বার ফোন করলেও তারা ফোন ধরেননি। কেন্দ্রে গিয়ে প্রার্থী নিজে সংশ্লিষ্টদের ফোন করতে চাইলে তার ফোন কেড়ে নেয়া হয়। অথচ নৌকার সকল কর্মী ফোন নিয়ে ভোট কক্ষে অবস্থান করেছেন। সকল কেন্দ্রের ভোট গ্রহণ কর্মীরা নৌকার কর্মীদের চাপে সব অন্যায় মুখবুঝে সহ্য করেছেন।
উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বলেন, আমি মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলাম। সেখানে নৌকার এজেন্ট আমাকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। আমি তাতে অসম্মতি জানালে আমাকে হুমকি দেয়া হয়েছে। এভাবে কোনো ভোটারই স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির দাউদার মাহমুদ বলেন, প্রকাশ্য ভোট ডাকাতি বন্ধে প্রশাসন যখন কিছুই করতে পারছেন না তখন আমরা নির্বাচনে থেকে কি করবো ?

বাধ্য হয়ে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। প্রহসনের এই নির্বাচনে অংশ নেওয়ায় আমাদের ঠিক হয়নি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী মজিবুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আজগর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন প্রমুখ।

বিএনপির ভোট বর্জনের ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী মো.জান্নাতুল ফেরদৌস জানান, ভোট গ্রহণ নিয়ে কোনো অনিয়মের খবর তার জানা নাই। তার কোনো কর্মী ভোট ডাকাতি তো দূরের কথা সামান্য অনিয়মও করেননি। তিনি বলেন, বিএনপি অনেক আগেই ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। এখন শুধু প্রশাসনকে বিব্রত করার জন্য বর্জনের ঘোষনা দিয়েছে।

সান নিউজ/এআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা