সারাদেশ
পৌর নির্বাচন

চুয়াডাঙ্গা বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী (ধানের শীষ) হাবিবুর রহমান বুলেট।

শনিবার (৩০ জানুয়ারি) ভোট শুরুর সাড়ে ৩ ঘণ্টা পর বেলা সাড়ে ১১ টার দিকে তিনি এ ঘোষণা দেন তিনি।

গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বুলেট বলেন, প্রচারণার শুরু থেকেই নানাভাবে বাধা হয়রানি ও হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী সর্মথকরা। বাধা ও হুমকি ধামকি উপেক্ষা করেও নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। তবে ভোটগ্রহণের দিন ভোট শুরুর পর থেকেই সবকটি কেন্দ্রের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে জোর করে বের করে দেয়া হয়।

তিনি আরও বলেন, নৌকার সমর্থকরা কেন্দ্র দখল করার চেষ্টা করে এবং প্রাণহানির হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষ। তাই বাধ্য হয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে এ ভোট গ্রহণের উপর অনান্থা এনে ভোট গ্রহণ থেকে সড়ে দাঁড়ালাম।

দর্শনা পৌরসভা নির্বাচনের নয়টি ওয়ার্ডের ১৬ টি কেন্দ্রে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এ নির্বাচনে মেয়র পদে ৩ জন সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ৫২০ জন।

সান নিউজ/এসকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা