সারাদেশ
পৌর নির্বাচন

রামগঞ্জে কেন্দ্র দখলের চেষ্টায় ককটেল বিস্ফোরণ, আটক ২

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র দখলের চেষ্টা করেছে কাউন্সিলর প্রার্থীর লোকজন।

এসময় প্রায় ২৫-৩০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছেন।

এতে প্রায় দুই শতাধিক ভোটারকে কেন্দ্র থেকে বের করে দেয় হামলাকারীরা। এদের মধ্যে বেশিরভাগ নারী ভোটার ছিল। পরে অতিরিক্ত পুলিশ এবং বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রের ভেতর মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ দুই কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে আটক করে পুলিশ । হামলারীরা কাউন্সিলর প্রার্থী উটপাখির সমর্থক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে টামটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপচেপড়া ভোটারদের উপস্থিতি ছিলো। বেলা সাড়ে ১২ টার দিকে হঠাৎ প্রায় অর্ধশতাধিক কিশোর এবং যুবক লাঠি হাতে কেন্দ্রে প্রবেশ করে ভোটারদের কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়। এসময় তারা ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলারীরা কেন্দ্রের ভোট কক্ষে প্রবেশের চেষ্টা চালায়। উপস্থিত পুলিশ সদস্যরা তাদের প্রতিহত করার চেষ্টা করে। এ সময় ভোট কক্ষের ভেতরে প্রার্থীদের এজেন্টদের মধ্য হট্রগোল সৃষ্টি হলে ভোট গ্রহণ সাময়িক বন্ধ থাকে। কেন্দ্র এবং কেন্দ্রের বাহিরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে হামলাকারা পালিয়ে যায়। এসময় কয়েকজনকে লাঠিপেটা করে পুলিশ।

দুপুর ১ টার দিকে পরিস্থিতি শান্ত হলে পুলিশ ভোট কক্ষে মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে আনিসুর রহমান ও শামীম হোসেন নামে দুইজনকে আটক করে। এদের মধ্যে শামীম হোসেন কাউন্সিলর প্রার্থী গাজর প্রতীকের মামুন ভুঁইয়ার ভাই বলে জানা গেছে।

এদিকে, কেন্দ্রে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হওয়ায় ভোটারদের উপস্থিতি কমে যায়। ঘটনার পর পরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শামসুল আরিফ জানান, কেন্দ্রের বাহিরে বহিরাগতরা হট্রগোল সৃষ্টি করলে ১০ মিনিটের মতো ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলে পুনরায় ভোট গ্রহন শুরু হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কেন্দ্রর ভেতর এজেন্টদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। মোবাইলের মাধ্যমে আটককৃতরা বাহিরে বিভিন্ন তথ্য পাচার করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তাই তাদের আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা