সারাদেশ

ঝিনাইদহে ভোট কেন্দ্রে হামলা, ব্যালট বাক্স ভাংচুর

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার মান্দারতলা জোড়া পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এসময় দুটি ব্যালট বাক্স ভাংচুর করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা কেন্দ্রের ১ নম্বর বুথে ঢুকে দুটি ব্যালট বাক্স ভাংচুর করে। হামলায় আহত হয়েছে নৌকা প্রতীকের এজেন্ট সাগর হোসেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত কেন্দ্রে হামলা চালায়। এসময় তারা বুথে ঢুকে নৌকার এজেন্টকে কুপিয়ে জখম করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। উত্তেজনা শুরু হলে আতঙ্কে ভোটাররা ভোট কেন্দ্র থেকে চলে যায়। দুর্বৃত্তরা এসময় দুটি ব্যালট বাক্সও ভাংচুর করে। প্রায় ১ ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর টহলের পর আবারো ভোট দেওয়া শুরু করে ভোটাররা।

এদিকে আহত সাগর হোসেনকে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা