সারাদেশ

নবায়ন হয়নি নলকূপের লাইসেন্স: ২শ একর বোরো চাষে অনিশ্চয়তা

হারুন উর রশিদ সোহেল, রংপুর : রংপুরের মিঠাপুকুরে গভীর নলকূপের লাইসেন্স নবায়ন না হওয়ায় দুই শতাধিক একর জমিতে এবার বোরো চাষ করতে পারছেন না কৃষকরা। এর ফলে ৪ শতাধিক কৃষক আর্থিক ক্ষতি সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী কৃষক ও গভীর নলকূপ সমিতি’র সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন কিন্তু দীর্ঘদিনেও কোন প্রতীকার পাননি তারা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের কৃষ্ণপুর সোনারপাড়া গ্রামে ১৯৮৬ সালে গভীর নলকূপ স্থাপন করা হয়। দুই শতাধিক একর জমিতে বোরোসহ বিভিন্ন ফসল চাষ করে কৃষকরা। স্থানীয় কৃষক সমবায় সমিতির ৮৬ জন সদস্য উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড থেকে ঋণ হিসেবে গভীর নলকূপটি গ্রহণ করে জমিতে চাষাবাদ করে আসছেন। ২০০৮ সালে পল্লী উন্নয়ন বোর্ডের সুদমুক্ত এক লাখ ৬৪ হাজার টাকা পরিশোধ করেন কৃষকরা। পল্লী উন্নয়ন বোর্ড ওই সমিতির নামে গভীর নলকূপটির মালিকানা হস্তান্তর করে। এরপর লাইসেন্স নবায়ন করে কৃষকরা জমিতে পানি সেচ দিয়ে আসছেন। কিন্তু ২০১৯ সালের বোরো মৌসুমে তাদের লাইসেন্স বাতিল করা হয়। এ ঘটনায় গভীর নলকূপের স্কিম ম্যানেজার মোস্তাফিজার রহমান উপজেলা নির্বাহী অফিসার ও সেচ পরিচালনা কমিটির সভাপতি বরাবর এবার কৃষক সমিতির নামে গভীর নলকূপের মালিকানা হস্তান্তর এবং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে ইউএনও গভীর নলকূপের দায়িত্ব সমিতির নিকট হস্তান্তরের সুপারিশ করেন।

কিন্তু উপজেলা বিএডিসি সেচ এর সহকারী প্রকৌশলী রহস্যজনক কারণে মালিকানা হস্তান্তর করছেন না। এমনকি ওই সমিতির নামে গভীর নলকূপটির লাইসেন্সও নবায়ন করে দেওয়া হচ্ছে না। এর ফলে, বোরো মৌসুমে চাষাবাদ করতে পারছেন না কৃষক।

গভীর নলকূপের স্কিম ম্যানেজার মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিএডিসি অফিসারের কার্যালয়ে ধর্ণা দিয়েও কোন কাজ হচ্ছে না।

কয়েকজন কৃষক বলেন, জটিলতা সৃষ্টি হওয়ায় আমরা জমিতে বোরো ধানের চারা লাগাতে পারছি না। এতে, আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, স্থানীয় দু’পক্ষের গ্রুপিংয়ের কারণে দীর্ঘদিন ধরে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। একারণে, গোপালপুর ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেচ পাম্পটি চালানোর কিন্তু, চেয়ারম্যান আর্থিক বিষয়ে নানা অনিয়ম করেছিলেন। একারণে, চলতি মৌসুমে আরও জটিলতা সৃষ্টি হয়েছে।

কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) মিঠাপুকুর উপজেলা ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তৃতীয় পক্ষ সেখানে গভীর নলকূপটি চালু করতে চাচ্ছে। এখানে আমার কোন হাত নেই। আমি লাইসেন্স নবায়ন করার কেউ না। যা করার ইউএনও স্যার করবেন।’

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুন ভুঁইয়া বলেন, বিষয়টি নিয়ে সেচ কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা