সারাদেশ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৯ জন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : দীর্ঘদিন ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১৯ বাংলাদেশি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে সিলেটের বিয়ানীবাজারের শেওলা সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ জানিয়েছেন, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ৫ জন নারীসহ ১৯ বাংলাদেশিকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

দেশে প্রবেশের আগে শেওলা শুল্ক স্টেশনের দায়িত্বরত্ব মেডিকেল অফিসারের মাধ্যমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কোনো উপসর্গ না পাওয়ায় এবং করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল থাকায় তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে আত্মীয়স্বজনের নিকট হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় আসামের বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনারের সার্বিক সহযোগিতায় বিজিবি বিএসএফ কর্তৃপক্ষ, ভারতের আসাম পুলিশ কর্তৃপক্ষ ও আসাম রাজ্য সরকারের চিফ সেক্রেটারির সাথে যোগাযোগ করে ওই ১৯ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরানোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে।

এছাড়া গত ২২ থেকে ২৬ ডিসেম্বর আসামের গৌহাটিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালক ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনের ব্যাপারে আসাম রাজ্য সরকারের সহযোগিতার বিষয়টি উত্থাপন করা হয়েছিল।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা