সারাদেশ

শুক্রবার বাংলাদেশে প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন শুরু

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : শুক্রবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বিটিআরএ (বাংলাদেশ ট্রেইল রানিং এসোসিয়েশন) এর সদস্য শমশেরনগর রানার্স কমিউনিটি (এসএনআরসি)-র আয়োজনে বাংলাদেশে প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। শমশেরনগর চা বাগান ফুটবল মাঠ থেকে এ ম্যারাথন শুরু হবে। বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে চা বাগান মাঠটি।

এতে অংশ নিচ্ছে ১৭ দেশের ৭ শতাধিক রানার। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এলাকায় সাজসাজ রব বিরাজ করছে।

শমশেরনগর আলট্রা ট্রেইল ম্যারাথন-২০২১ কমিটির সদস্য সচিব নবিল শমশেরী জানান, শুক্রবার (২৯ জানুয়ারি) মোট ৩টি ধাপে যথাক্রমে ১০ কি.মি, ২১.১ কি.মি. ও ৫০ কি.মি. দূরত্বের প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন অনুষ্ঠিত হবে। শুক্রবার ভোর ৫টায় অংশ গ্রহণকারী রানাররা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে এসে রিপোর্ট করবেন। ভোর সাড়ে ৫টায় প্রথমে শুরু হবে ৫০ কি.মি দূরত্বেরে রানিং।

ভোর ৬টায় শুরু হবে ২১দশমিক ১ কি.মি. দূরত্বের রানিং। ভোর সাড়ে ৬টায় সব শেষে শুরু হবে ১০ কি.মি. দূরত্বের রানিং। রানাররা ট্রেইল রান করে আবার শমশেরনগর চা বাগান মাঠে শেষ করবে। বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

আয়োজক কমিটি সূত্র জানায়, প্রথমবারের মত অনুষ্ঠিত ট্রেইল ম্যারাথনে ভারত, শ্রীলঙ্কা, ভুটান, জার্মানীসহ ১৭টি দেশের ৩০ জনসহ ৭ বাংলার নারী-পুরুষ সমন্বয়ে ৭ শতাধিক রানার ইতিমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছেন। বাংলাদেশের পতাকা বহনকারী যারা ইতোমধ্যে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এমন বেশ কয়েকজন রানারও এ আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিচ্ছেন।

দেশী-বিদেশী রানারদের অংশ গ্রহণে অনুষ্ঠিতব্য আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ গ্রহণকারীদের নিরাপত্তা, স্বাস্থ্য সেবা দেখাশুনা সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী, স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যেই অংশগ্রহণকারী রানাররা স্থানীয় রিসোর্ট, গেষ্ট হাউজ সমূহ ও শ্রীমঙ্গলের অনেকগুলো রিসোর্ট ও গেষ্ট হাউজে এসে অবস্থান নিয়েছেন। চা বাগান ও পাহাড় বেষ্টিত এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে শমশেরনগরের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান বাংলাদেশ তথা বিশ্বের মাঝে তুলে ধরা তাদের লক্ষ্য।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা