সারাদেশ

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন এলাকায় প্রকাশ্যে দিবালোকে নয়ন (২৩) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের গেটের বিপরীতে এ ঘটনা ঘটে। নিহত নয়ন নগরীর গল্লামারী ইসলাম নগর এলাকার মো. মালেক সরদারের ছেলে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা মহানগর হরিনটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের কাছে ‘সুজন-ইব্রাহিম’ এর চায়ের দোকানের সামনে নয়ন (২৩) এবং রাকিব (২৩) এর দুই গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাকিব গ্রুপের রাজু (২০), সুজন (২২) ও শাকিব (২২) নয়নকে পেছন দিক থেকে ধরে রাখে এবং রাকিব একটি ধারালো ছুরি দিয়ে নয়ন এর বুকের মাঝখানে কোপ দেয়। ঘটনাস্থলে নয়নকে ফেলে রেখে পালিয়ে যায় ঘাতকরা।

পরবর্তীতে নয়নের বন্ধুরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহত নয়নের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা