সারাদেশ

জয়ের মুখ দেখল আওয়ামী লীগের ৭ বিদ্রোহীও

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: দলীয় নির্দেশ অমান্য করে জনগণের ভরসায় চসিক নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে বিদ্রোহী হিসেবে প্রার্থী হয়েছেন ১২ জন। তাদের মধ্যে হাইকমান্ডের হুঙ্কারে সরে দাঁড়িয়েছেন দু‘জন। বিজয়ী হয়েছেন ৭ জন। যারা মূলত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে লড়াই করেই জয় ছিনিয়ে নিয়েছেন। এদের মধ্যে তিন জন সাবেক কাউন্সিলর হলেও চার জন নতুন।

তারা হলেন- ২ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, ৩ নম্বর ওয়ার্ডে হাজী শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে এসরারুল হক, ৩৩ নম্বর ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব, ৯ নম্বর ওয়ার্ডে জহুরুল আলম জসিম, ৩৬ নম্বর ওয়ার্ডে মোরশেদ আলী, ২৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইলিয়াস।

সূত্রমতে, ২ নম্বর ওয়ার্ডে সাহেদ ইকবাল বাবু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির ইয়াকুব চৌধুরীর পাশাপাশি আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ ইব্রাহিমের সাথে। মূলত বাবুর সাথে লড়াইটা হয়েছিল ইব্রাহিমের সাথে। সেই লড়াইয়ে জিতেছেন সাহেদ ইকবাল বাবু।

৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রবীণ নেতা হাজী শফিকুল ইসলাম দলের মনোনয়ন না পেলেও ভোটের লড়াইয়ে জিতেছেন সাবেক কাউন্সিলর শফী। তিনি বিএনপির প্রার্থীর পাশাপাশি লড়েছেন সদ্য সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের প্রার্থী কফিল উদ্দিন খানের বিরুদ্ধে।

৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে এসরারুল হক লড়েছেন চান্দগাঁও ওয়ার্ডে বিএনপির মাহবুবুল আলমের পাশাপাশি আওয়ামী লীগের সদ্য সাবেক কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দীন খালেদ ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ভাতিজা আনিসুর রহমানের সাথে। তবে সবাইকে চমকে দিয়ে প্রথমবারের ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যুবনেতা এসরারুল হক।

৯ নম্বর উত্তর পাহাড়তলীতে নানা অপরাধের সাথে জসিম উদ্দিনের নাম যেমন জড়িত তেমনি এলাকায় রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তাও। তবুও গেল বার নির্বাচনে মনোনয়ন জুটেনি সদ্য সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের। কিন্তু মনোনয়নেই থেমে না থেকে করেছেন নির্বাচন। গায়ে বিদ্রোহীর তকমা নিয়ে বিপুল ভোটে তিনি পরাজিত করেছেন বিএনপি প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের নুরুল আফসার মিয়াকেও।

৩৩ নম্বর ওয়ার্ডের হট ফেভারিট যুবলীগ নেতা সদ্য সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবকে সমর্থন না দিয়ে দেওয়া হয়েছিল নগর ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক মোহাম্মদ সালাহউদ্দিন। শুরু থেকে এ কেন্দ্রে উত্তাপ থাকলেও শেষ পর্যন্ত বড় কোনও সহিংসতা ছাড়াই এ ওয়ার্ডে ভোট অনুষ্ঠিত হয়েছে। সাবেক দুই ছাত্রনেতা লড়াইয়ে জিতেছেন হাসান মুরাদ বিপ্লব।

৩৬ নম্বর ওয়ার্ডে দল থেকে হাজী জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেওয়া হলেও বিজয়ী হয়েছেন যুবলীগ নেতা বিদ্রোহী প্রার্থী মোর্শেদ আলী। ২৬ নম্বর ওয়ার্ডে নগর আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক মোহাম্মদ হোসেনকে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কথিত বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইলিয়াস।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা