সারাদেশ

উলিপুরে টেন্ডার বক্সের তালা ভেঙে দরপত্র ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার বক্সের তালা ভেঙে প্রকাশ্যে ৪৫ লাখ টাকার দরপত্র ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় প.প কর্মকর্তা ডা. সূভাষ চন্দ্র সরকারের কার্যালয়ে। বিষয়টি জানাজানি হলে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে প.প কর্মকর্তা উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের এমএসআর সামগ্রি ক্রয়ে দরপত্র আহবান করা হয়। সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়। দরপত্র জমা দানের শেষ দিন সোমবার সকাল ৯টায় উপস্থিত কর্মচারীদের জিম্মি করে প.প কর্মকর্তার কার্যালয়ে রক্ষিত টেন্ডার বক্সটির তালা ভেঙে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত ৭-৮ জনকে বিবাদি করে উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের (এমএসআর) ঔষুধপত্র, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেন সামগ্রি, গজ-ব্যান্ডেজ-তুলা, কেমিকেল ও রিয়াজেন্ট, আসবাবপত্র ও ক্রোকারিজ এর ৪৫ লাখ টাকার দরপত্র আহবান করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, সকাল ৯টায় ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দল দরপত্র জমা দেয়ার কথা বলে আমার কক্ষে প্রবেশ করে। এ সময় উপস্থিত কর্মচারীদেরকে জিম্মি করে টেন্ডার বক্সের তালা ভেঙে দরপত্র ছিনিয়ে নিয়ে যায়।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নূরে-এ-জান্নাত রুমি বলেন, ঘটনা জানার পর হাসপাতাল কর্তৃপক্ষকে আইনি পরামর্শ নিতে বলা হয়েছে। এ অবস্থায় দরপত্র স্থগিত করা হয়েছে।


সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা