সারাদেশ

চার দিন পর ভারত থেকে চাল আমদানি শুরু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : এইচএসকোড নিয়ে জটিলতা কাটিয়ে চারদিন বন্ধ থাকার পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। এর আগে বুধবার থেকে রবিবার পর্যন্ত বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। এর আগে সরকারের অনুমোদন পাওয়ার পর দীর্ঘ দেড়বছর পর গত ৯ জানুয়ারি শনিবার থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছিল।

আমদানিকারক শাহিনুর রেজা বলেন, দেশের বাজারে চালের অস্থিতিশীল অবস্থা থেকে সহনীয় পর্যায়ে আনতে ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছিল ভারত সরকার। সে মোতাবেক গত ৯ জানুয়ারি থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু করা হয় যার ফলে দেশের বাজারে চালের দাম কমতে শুরু করেছে। কিন্তু গত চারদিন ধরে এইচএসকোড নিয়ে সমস্যাজনিত কারনে ভারত চাল রফতানি বন্ধ রেখেছিল। রোববার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করে এইচএসকোড পরিবর্তন করে দিয়েছে যার ফলে বন্দর দিয়ে সোমবার (১৮ জানুয়ারি) থেকে চাল আমদানি শুরু হয়েছে। এই চালগুলো দেশের বাজারে বাজারজাত শুরু হলে চালের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে বিশ্বাস করি।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, দেশের বাজারে চালের মুল্য স্থিতিশীল রাখতে ভারত থেকে চাল আমদানির জন্য যে এইচএসকোডে সরকার চাল আমদানির অনুমোদন দিয়েছিল সেই কোডে ভারতীয়রা চাল রফতানি করতে চাচ্ছিল না যার কারনে গত চারদিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। এতে করে ভারতের অভ্যন্তরে দেশে প্রবেশের অপেক্ষায় বেশ কিছু চাল আটকা পড়েছিল যাতে করে আমাদের আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছি। তবে ইতোমধ্যেই আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে ও মন্ত্রণালয় থেকে সেই কোড পরিবর্তন করে দিয়েছে যার ফলে আজ বন্দর দিয়ে আবারো চাল আমদানি শুরু হয়েছে। আমাদের হিলি স্থলবন্দরের আমদানিকারকগণ প্রায় ৬০ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। সে মোতাবেক পর্যাপ্ত পরিমানে চালের এলসি দেওয়া রয়েছে একইসাথে ভারতে পর্যাপ্ত পরিমানে চালও রয়েছে এই চালগুলোতে দেশের বাজারে প্রবেশ করলে চালের দাম কমে আসবে বলেও তিনি জানিয়েছেন।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, দীর্ঘদিন বন্ধের পর গত ৯ জানুয়ারি বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। ওই দিন থেকে শুরু করে ১২ জানুয়ারি পর্যন্ত চারদিন বন্দর দিয়ে ৫৪টি ট্রাকে ২ হাজার ১শ টন চাল আমদানি হয় যা বন্দর থেকে ছাড়করণ দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে গত ১৩ জানুয়ারি বুধবার থেকে বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে যায়। এবিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানতে পারি যে এইচএসকোড নিয়ে জটিলতার কারনে চাল আমদানি বন্ধ রয়েছে।

রোববার এটি সমাধান হয়ে গেছে যার কারনে চারদিন বন্ধের পর সোমবার দুপুর থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। বন্দর দিয়ে বিকেল পৌনে ৪টা পর্যন্ত ৫ ট্রাক চাল ভারত থেকে আমদানি হয়েছে। এসব চাল বন্দরে প্রবেশের পর কাস্টমসের প্রক্রিয়া সম্পুর্ণ করে দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য বন্দর কর্তৃপক্ষ সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

সান নিউজ/এএসএমএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা