ছবি-সংগৃহীত
সারাদেশ

চাল আমদানি করতে হবে না

জেলা প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সরকারি গুদামে চাল রাখার মতো জায়গা নেই। তাই বিদেশ থেকে এক ছটাক চালও আমদানি করতে হবে না।

আরও পড়ুন : স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ থাকতে হবে

সোমবার (১০ জুলাই) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে উন্নত, আধুনিক ও মানবিক পৃথিবী নির্মাণ করতে হবে। এই লক্ষ্যেই শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আজকে যেসব ট্যাব দেওয়া হচ্ছে, শিক্ষার্থীরা এসব ব্যবহার করে জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও বিশ্ব মানবতার সেবা করবে। মুঠোফোন বা ট্যাবে অনেক ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। শিক্ষার্থীরা যেন ভালো দিক গ্রহণ করে, সে ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের সচেষ্ট থাকতে হবে। প্রযুক্তির সুবিধা গ্রহণ করে স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে।

আরও পড়ুন : জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার দাবি

শিক্ষকদের উদ্দেশ্যে সাধন চন্দ্র মজুমদার বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানাতে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যে শিক্ষার্থী স্বাধীনতা কিভাবে অর্জন হলো জানে না সে শিক্ষার্থী দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে না। দেশের উন্নয়নে নিজেকে উজাড় করে দিতে পারবে না। তাই শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা তুলে ধরার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারেরর ধারাবাহিকতা প্রয়োজন। শেখ হাসিনার সরকার সব জায়গায় উন্নয়ন করেছেন। আওয়ামী লীগের উন্নয়ন এখন সারাদেশেই দৃশ্যমান। তাই প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা প্রচার করতে হবে।

আরও পড়ুন : পেট্রোবাংলাকে ৫ লাখ জরিমানা

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন বক্তব্য রাখেন।

পরে খাদ্যমন্ত্রী শিক্ষার্থীদের হাতে ট্যাবলেট তুলে দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৪১টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও ২৪টি মাদ্রাসার নবম-দশম শ্রেণিপড়ুয়া ৩৯০ জন শিক্ষার্থীকে এসব ট্যাব দেওয়া হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা