সারাদেশ

তালাবদ্ধ ঘরে শিশু মৃত্যুর ঘটনায় মামলা  

নিজস্ব প্রতিনিধি, খুলনা: বাড়ি ভাড়া না পেয়ে ৫ দিন ধরে শিশু সন্তানসহ ভাড়াটিয়াকে তালাবদ্ধ করে রাখার পর বদ্ধ ঘরে পানিতে পরে শিশু মৃত্যুর ঘটনায় আদলতে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মুখ্য মহানগর হাকিম আদালত ড. আতিকুস সামাদ সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় এই আদেশ দেন। এর আগে সকালে পানিতে ডুবে নিহত ছয় মাসের শিশু নেলিহার পিতা ইমদাদুল হক সাগর বাদি হয়ে মুখ্য মহানগর হাকিম ড. আতিকুস সামাদের আদালতে মামলা করেন। মামলায় বাড়িওয়ালা কুয়েত প্রবাসী নূর ইসলাম ও তার পিতা নওশের আলীকে আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, মাত্র এক মাসের বাড়ি ভাড়া না পেয়ে বাড়িওয়ালার পিতা নওশের আলী তাদের ঘরে অনাধিকার প্রবেশ করে জীবনাশের হুমকি দেয়। ঘরে থাকা আসবাবপত্র ক্ষতিসাধন করে প্রধান গেটে তালা মেরে দেয়। ঘর তালাবদ্ধ থাকায় শিশু পানিতে ডুবে গেলেও তাকে হাসপাতালে নিতে পারেনি। যা চিকিৎসা কাজে বাধা ও হত্যার সামিল।

এ মামলায় আরো উল্লেখ করা হয়, এ ব্যাপারে লবণচরা থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করে সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে তারা জানতে পারেন, পুলিশ অভিযোগ গ্রহণ করেনি।

আদালত বাদির অভিযোগ পর্যালোচনা করে মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

বাদিকে মামলা পরিচালনায় সহায়তা করে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এ্যাডভোকেট মমিনুল ইসলাম।

উল্লেখ্য, এক মাসের ঘর ভাড়া মাত্র চার হাজার টাকা দিতে না পারায় গত ১০ জানুয়ারি খুলনা নগরীর লবণচরা থানার রিয়াবাজার এলাকায় কাঠমিস্ত্রী ইমদাদুল হকের অনুপস্থিতিতে ঘরে তালা মেরে দেন বাড়িওয়ালা। গত ১৩ জানুয়ারি ছয় মাসের শিশু কন্যা নেলিহা বালতির পানিতে ডুবে গেলে ঘর তালাবদ্ধ থাকায় তাকে হাসপাতালে নিতে না পারায় তার করুণ মত্যু হয়। পরবর্তীতে এলাকাবাসী তালা ভেঙ্গে তাদের উদ্ধার করে।


সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা