সারাদেশ

সাংবাদিক বালু হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : ‘দৈনিক জন্মভূমি’ পত্রিকার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যা মামলার বিস্ফোরক অংশের রায়ে ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

সোমবার ( ১৮ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি জাহিদ ওরফে সবুজ, নজু ওরফে রিপন, স্বাধীন ওরফে সৈয়দ ইকবাল হোসেন ও রিমন আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামি মাসুম ওরফে জাহাঙ্গীর পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি আরিফ মাহমুদ লিটন। আসামিপক্ষে ছিলেন এডভোকেট এস এম মঞ্জুর আহমেদ ও চৌধুরী তৌহিদুর রহমান তুষার।

২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড়স্থ নিজ কর্মস্থল দৈনিক জন্মভূমি পত্রিকার অফিসের গেটে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক হুমায়ূন কবীর বালু। এ ঘটনায় পুলিশ পৃথক দুটি মামলা করে।

২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মোহাম্মদ আব্দুস সালাম শিকদার সাংবাদিক বালু হত্যা মামলার রায়ে ৭ আসামিকে বেকসুর খালাস দেন।

অন্যদিকে, ২০০৯ সালের ১৫ এপ্রিল রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট এনামুল হকের করা বিস্ফোরক মামলাটি অধিকতর তদন্তের আবেদন করেন। পরে সেই বছরের ১০ মে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলায় ৭ জন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছেন। সর্বশেষ মামলাটি তদন্ত করেন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন।

সান নিউজ/কেএ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা