সারাদেশ

নড়াইলে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে বিক্ষোভ 

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যায়নরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে চলাকালে ৪ দফা দাবির পক্ষে বক্তব্য রাখেন তানিম আহম্মেদ, নাজমুস সাকিব, অলিদ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমাদের ১ বছর ইয়ার লস করানো চলবে না, আমাদের ১ম,৩য়,৫ম, ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে, সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করাসহ প্রাইভেট পলিটেকনিকে সেমিষ্টার ফি অর্ধেক করতে হবে, ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর আসন সংখ্যা বৃদ্ধিও দাবি জানান বক্তারা।


সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা