ছবি: সংগৃহীত
রাজনীতি

পাবনায় ভোট না দেয়ায় চেয়ারম্যানকে হুমকি!

পাবনা প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পাবনার সুজানগর উপজেলা। নির্বাচনী প্রাক প্রচারণা ঘিরে এক ইউপি চেয়ারম্যানকে হুমকি-ধামকি দেয়ার অভিযোগ উঠেছে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: পোস্তগোলা সেতুতে যান চলাচল শুরু

শুক্রবার (৮ মার্চ) সকালে সুজানগরের হাটখালি ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ খানকে তার বাড়িতে গিয়েই হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত আব্দুল ওহাব আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নির্বাচনী প্রাক-প্রচারণা চালাতে হাটখালির কামালপুর এলাকায় যান আব্দুল ওহাব ও তার নেতাকর্মীরা। এলাকার স্থানীয়দের মাঝে ভোট প্রার্থনা শেষে স্থানীয় চেয়ারম্যান ফিরোজ আহমেদ খানের বাড়িতে যান আব্দুল ওহাব।

এ সময় চেয়ারম্যানকে তার পক্ষে ভোট করার জন্য আহ্বান জানান। এতে চেয়ারম্যান রাজি না হলে উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এতে ক্ষীপ্ত হয়ে ফিরোজ আহমেদ খানকে নানা হুমকি-ধামকি দেন আব্দুল ওহাব।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

এ বিষয়ে ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ খান বলেন, আব্দুল ওহাব ও তার কয়েকশ ক্যাডার বাহিনী অতর্কিতভাবে আমার বাড়িতে এসে হামলা চালিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তার পক্ষে ভোট না করায় আমাকে বাড়ির বাইরে বের হলে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। আমি এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দিচ্ছি।

তবে হুমকি দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওহাব। তিনি বলেন, আমরা ওনার (ফিরোজ আহমেদ খান) কাছে ওনার বাড়িতে ভোট চাইতে গিয়েছিলাম। উনি তখন বললেন তাদের কাছে নাকি আমার ভোট চাওয়া ঠিক না!

উনি যদি বলে তাহলে নাকি ওই এলাকার লোক আমার পক্ষে ভোট করবে না। এসব নিয়ে উনার লোকজন আর আমার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু কোনো হুমকি দেয়া হয়নি। উনিই হুমকি দিয়ে বলেছেন- আমাকে ওখানে ঢুকতে দেবেন না। তখন আমিও বলেছি তাহলে উনাকেও কোথাও যেতে দেব না।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, এখানো আমি লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে চেয়ারম্যানকে হুমকি দেয়ার প্রতিবাদে শুক্রবার বিকেলে হাটখালির কামালপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন- হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ খান, হাটখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজহার আলী শেখ, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-দফতর সম্পাদক রেজা মন্ডল, সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিরুল ইসলাম, হাটখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম রিপন, হাটখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন পাপ্পু, হাটখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শুরমান মেম্বার ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা