ফাইল ছবি
রাজনীতি

সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রীকে সাথে নিয়ে সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: বিজিবিও হবে বিশ্বমানের স্মার্ট বাহিনী

সোমবার (৪ মার্চ) সকাল ৮ টা ৪০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

জানা গেছে, সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসার শিডিউল থাকায় তাকে দেশটিতে যেতে হচ্ছে। সাথে যাচ্ছেন স্ত্রী রাহাত আরা বেগম।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বাসা থেকে গ্রেফতার হওয়ার প্রায় সাড়ে ৩ মাস পর গত ফেব্রুয়ারিতে মুক্তি পান মির্জা ফখরুল। দীর্ঘ সময় কারাগারে থাকায় তার শারীরিক জটিলতাগুলো বেড়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ইতিমধ্যে তাকে এক হাতে লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে।

আরও পড়ুন: জানা যায়নি পরিচয়, হাসপাতালই এখন ঠিকানা

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির সিনিয়র নেতাদের কেউ কেউ দেশের বাইরে যেতে পারেন। কেউ ঈদের পর বিদেশে যাবেন দীর্ঘ মেয়াদে চিকিৎসার জন্য। ইতিমধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাহউদ্দিন আহমেদ দেশের বাইরে অবস্থান করছেন।

এর আগে গত ২৪ আগস্ট সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তার সাথে স্ত্রী ও কন্যা গিয়েছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা