ছবি: সংগৃহীত
রাজনীতি

ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: আল-আমীন রহমানকে সভাপতি ও নুসরাত হককে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ১টি পদ ফাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: গ্যাস-বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি

রোববার (৩ মার্চ) ঢাকা মহানগর বাংলাদেশ ছাত্র ফেডারেশনের দফতর সম্পাদক লালরিথাং বম আথাং স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহ-সভাপতি তুহিন ফরাজী, রবেন বম, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ, অর্থ সম্পাদক ফারিয়া রহমান বৃষ্টি, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসিন খান, দপ্তর সম্পাদক লালরিথাং বম আথাং, প্রচার ও প্রকাশনা সম্পাদক সজল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ সৌরভ, স্কুল বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক তাজবীদ জামান।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- রিফাত হাসান, তাজরীন মীম, মোহাম্মদ রিয়াজ, রিয়াজ তিতুমীর ও অনুপম রায় রূপক।

আরও পড়ুন: গাজায় গণহত্যার পক্ষে বিএনপি-জামায়াত

এর আগে শনিবার (২ মার্চ) গণবিরোধী শিক্ষাক্রম বাতিল, সকল ক্যাম্পাসে যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর ও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার লড়াইয়ে শামিল হবার আহ্বান জানিয়ে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কাউন্সিলের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।

ঢাকা মহানগরের সদ্য সাবেক সভাপতি অনুপম রায় রূপকের সভাপতিত্বে ও হাসান আল মেহেদীর সঞ্চালনায় উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জুলহাসনাইন বাবু, শিল্পী ও শিক্ষক রেবেকা নীলা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল এবং ঢাকা মহানগরের সাবেক সভাপতি রায়হান তাহারাত লিয়নসহ নেতৃবৃন্দ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা