সারাদেশ

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৮ জানুয়ারি) সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেঃ কর্ণেল মিজানুর রহমান মিজান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।

বক্তব্য প্রদান শেষে অতিথিরা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ম্যারাথন উদ্ধোধন করেন। শতাধিক নারী ও পুরুষের অংশগ্রহণে স্টেডিয়াম থেকে ম্যারাথন শুরু হয়ে নীলগঞ্জ বাজার ব্রীজ এ গিয়ে সম্পন্ন হয়।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন উপলক্ষে স্টেডিয়ামে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ম্যারাথনে সংহতি প্রকাশ করে অংশ নেয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সান নিউজ/এমএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা