সারাদেশ

সীতাকুণ্ডে গণপিটুনিতে ডাকাত নিহত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) ভোরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে (চমেক) মর্গে প্রেরণ করে।

রোববার গভীর রাত আনুমানিক দুইটার দিকে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নে হানা দেয় ২০-২৫ জনের ডাকাত দল। তারা প্রফেসর আবুল কালামের বাড়িসহ দুই বাড়িতে হানা দিয়ে প্রচুর স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নেয়।

জানা যায়, গভীর রাতে পার্শ্ববর্তী মুরাদপুর ইউনিয়নের দুই বাড়িতে ডাকাতি করে পালানোর সময় গ্রামে ডাকাতি প্রতিরোধে নিয়োজিত দলের দুই সদস্যকে মেরে পালিয়ে যাওয়ার পর তারা ডাকাত-ডাকাত বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকার মানুষ চারদিক থেকে ডাকাতদের ধাওয়া করে।

মুরাদপুর ইউপি চেয়ারম্যান মো. জাহেদ হোসেন নিজামী বাবু ঘটনার বর্ণনা দিয়ে জানান, এসময় গ্রামবাসী ঘটনা টের পেয়ে ডাকাতদের ধাওয়া দিলে তারা পালিয়ে পার্শ্ববর্তী বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে প্রবেশ করে সেখানেও ডাকাতির চেষ্টা করে।

টের পেয়ে স্থানীয় জনতা ধাওয়া করে এক ডাকাতকে ধরে ফেলে। পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়।

বাড়বকুণ্ড মান্দারীটোলার ইউপি সদস্য মো. জামাল উদ্দিন জানান, প্রতিরাতে এলাকায় সঙ্ঘবদ্ধ ডাকাতদলের হানায় মানুষ ক্ষিপ্ত হয়ে উঠে।

সোমবার ভোর আনুমানিক চারটার দিকে মান্দারীটোলা গ্রামে ডাকাত-ডাকাত বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে কয়েক গ্রামের মানুষ চারদিক থেকে ডাকাতদের ধাওয়া দেয়। এসময় দলছুট এক ডাকাতকে আটক করে এলাকাবাসী গণপিটুনি ও ছুরি দিয়ে কান কেটে দিলে তার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৫৫ বছর। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সী

তাকুণ্ড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রীতম চক্রবর্তী জানান, নিহত ব্যক্তির কান কেটে দেওয়ায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

সান নিউজ/জে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা