সারাদেশ

ঠাকুরগাঁও পৌর নির্বাচন: ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৫৭ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জনসহ ৭৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার বিকেল পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন আ’লীগ মনোনীত, কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য আঞ্জুমান আরা বন্যা, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, যুব মহিলা লীগের সভাপতি এবং গত নির্বাচনের নৌকার পরাজিত প্রার্থী অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লাহ, জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ বাবলুর রহমান বাবুল।

এছাড়াও ১২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৭ জন প্রার্থী এবং সংরক্ষিত আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে, ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নুর ইসলামের বিপরীতে কোন প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে চলেছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আন্জুমান আরা বন্যা এরপূর্বে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ২ বার এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে একবার প্রতিদ্বন্দ্বিতা করলেও কখনও জয়ের মুখ দেখতে পারেননি।


সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা