সারাদেশ

খুলনায় চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনের রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ও খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর ডিজিটাল ম্যারাথন আগামী ১২,১৩,২৬ ও ২৭ ফেব্রুয়ারি খুলনা মহানগরে এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি খুলনা জেলার উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ক প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী ম্যারাথনে খুলনা জেলা হতে কমপক্ষে ১০ হাজার জনতা অংশ নেবে বলে আশা করা হয়। পাঁচ কিলোমিটার দূরত্বের ম্যারাথন খুলনা শহরের শিববাড়ি থেকে শুরু হয়ে ফেরিঘাট, ডাকবাংলো, জেলা স্কুল হয়ে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে। যে কোন বয়সের সুস্থ ও সবল ব্যক্তি স্বেচ্ছায় নাম নিবন্ধন করে ম্যারাথনে অংশগ্রহণ করতে পারবেন। ম্যারাথনে অংশ নিতে www.dhakamarathon.com.bd ওয়েবসাইট হতে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটে লগইন এর ক্ষেত্রে ইমেইল freeadmin1@marathon.com.bd এবং পাসওয়ার্ড হবে freeadmin1। এর পরবর্তী অপশন Add participant পেইজে নিজস্ব ইমেইল ঠিকানাসহ অন্যান্য তথ্য দিয়ে পছন্দ মতো নিজস্ব পাসওয়ার্ড সেট করে নিতে হবে।

রেজিস্ট্রেশন শেষে মোবাইল ফোনের গুগল প্লে-স্টোরের সার্চ অপশনে BSMDM 2021 লিখে ডিজিটাল ম্যারাথনের অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশনের সময় পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ম্যারাথনে অংশ নিতে হবে।

ডিজিটাল ম্যারাথনে অংশগ্রহনের সময় অ্যাপস সম্বলিত ম্মার্টফোনটি অংশগ্রহণকারীর সঙ্গে ইন্টারনেট সংযোগ চালু অবস্থায় থাকতে হবে। ম্যারাথনে অংশগ্রহণ এবং অতিক্রান্ত পথ ও সময়ের হিসাব অ্যাপসের মাধ্যমেই নির্ধারিত হবে। ম্যারাথনে অংশগ্রহণকারীদের অবশ্যই দৌড়ের পোষাক-কেডস পরিধান করে আসতে হবে।

রেজিস্ট্রেশনের বিস্তারিত নিয়মাবলী ‘মিডিয়াসেল, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা’ ফেসবুক পেজ হতে জানা যাবে।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা