সারাদেশ

ঋতুরাজ বসন্তের বার্তা বয়ে আনে শিমুল ফুল

আব্দুল্লাহ হেল বাকী, নওগাঁ : কবি সুভাষ মুখোপাধ্যায়ের বহু চর্চিত ওই কবিতার ভাষায় ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। ষড় ঋতুর পরিক্রমায় প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। শীতের পরই ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা বয়ে আনে শিমুল ফুল।

গ্রাম বাংলার অনেক মানুষ ক্যালেন্ডারের তারিখ গণনা করতে না পারলেও অযত্নে-অবহেলায় বেড়ে ওঠা শিমুল গাছে ফুল আসলেই তারা বলতে পারে ফাগুন মাস এসেছে। গাঢ় লাল রঙের পাপড়ি আর সবুজ রঙের বোটায় আবৃত্ত এক অপরূপ ফুলের নাম শিমুল ফুল। মৌমাছি শিমুল ফুলের উপর বসে গুনগুন শব্দ করে পুরো এলাকার জানান দেয় এসেছে ঋতুরাজ বসন্ত। নওগাঁর ধামইরহাট উপজেলার জনপদে শীতের পরেই ঋতুরাজ বসন্তের আগমনী বার্তায় গাছে গাছে ফুটেছে লাল শিমুর ফুল।

উপজেলার উত্তর চকরহমত গ্রামের কৃষি শিক্ষক আলাল হোসেন বলেন, মাঘ মাসে শিমুল গাছে ফুলের কুঁড়ি আসে। শিমুল কুঁড়ি দিন দিন বড় হয়ে মাঘের শেষে কুড়ি থেকে ফুটে বের হয় লাল শিমুল ফুল। গ্রাম বাংলার অনেক মানুষ ক্যালেন্ডারের তারিখ গণনা করতে না পারলেও শিমুল গাছে ফুল আসলেই তারা বলতে পারে ফাগুন মাস এসেছে বাংলার বুকে।

গ্রামীণ জনপদের প্রকৃতির অপরূপ শোভা শিমুল ফুল যুগ যুগ ধরে গ্রাম বাংলার পথে ঘাটে নদ-নদীর ধার, ঝোপ-ঝাড়, জঙ্গল, পুকুর পাড় পথে ঘাটে ফাঁকা মাঠে পথচারীদের দৃষ্টি কাড়ে শিমুল ফুলে। হালকা বাতাসে পথ চলতে শিমুল ফুলে মানুষের হৃদয় ছুঁয়ে যায় সৌন্দর্যে। যুগ যুগ ধরে অযত্নে-অবহেলায় বেড়ে ওঠা শিমুল গাছে শিমুল ফুলে একবার চোখ পড়লে বার বার দেখতে ইচ্ছে জাগে। চিরচেনা এ ফুলের দিকে তাকালে মনে পড়ে পুরাতন দিনের অনেক কথা।

ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদু গ্রামের শিক্ষক কামরুন নাহার বলেন, এক সময় গ্রামের পথে ঘাটে শিমুল ফুল ফুটতো। তা ছিল চোখে পড়ার মত দৃশ্য। শিমুল গাছ বেশ বড় হলেও এর কাঠ তেমন শক্ত হয় না। এর কাঠ শুধু মাত্র জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তবে শিমুল তুলা কাপড়, বালিশ-লেফ বানানোসহ বিভিন্ন কাজে ব্যবহিত হয়ে থাকে। প্রতি বছর পতিত জমি ওয়ারিশদের মধ্যে ভাগ বন্টনের কারণে শিমুল গাছ কমতে শুরু করেছে।

দেশের জনসংখ্যা বৃদ্ধিও ফলে ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি নদ-নদী কুল কিনার জমি, পতিত স্থান ও উঁচু জমি হ্রাস পাওয়ায় শিমুল গাছ কমে যাচ্ছে। ফলে প্রকৃতির অপরূপ শোভা দানকারী ও সৌন্দর্যের প্রতীক শিমুল গাছ এখন কমতির পথে। আজও এখনও চলতে পথে রাস্তার দুপাশে রেল লাইনের ধারে বেড়ে ওঠা প্রাকৃতিক অবদানে ফুটে উঠে চির চেনা সেই শিমুল ফুল। অনেকে বলেন, প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় শিমুল ফুলের অবদান রয়েছে। এ ফুল সৌন্দর্য বৃদ্ধি করার ফলে সবার মন খুশি থাকে। শিমুল ফুল শোভাদানকারী সবার প্রিয় ফুল। প্রাকৃতিক সৌন্দর্যের দাবিদার শিমুল ফুল অযত্নে-অবহেলায় জন্ম নেয়।

ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদু গ্রামের শিক্ষক বেনজির আফরিন তমা বলেন, ব্যক্তি পর্যায়ে শিমুল গাছ সংরক্ষেণে কৃষকদের মাঝে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। সেই সাথে জমির মালিক সরকারি দপ্তরের বনবিভাগ ও বেসরকারী পর্যাযে সংরক্ষণ করতে গণসচেতনতা সৃষ্টি করতে দ্রুত এগিয়ে আসলে আবারও জেগে উঠবে মাঠ জুড়ে শিমুল গাছ। নচেৎ একদিন হারিয়ে যাবে প্রকৃতির অপরূপ শোভা দানকারী ও সৌন্দর্যের প্রতীক শিমুল ফুল।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা