সারাদেশ

`নারীদের নিজ যোগ্যতায় অসম্ভবকে সম্ভব করতে হবে'

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : প্রধানমন্ত্রী নারীদের এগিয়ে নেয়ার ক্ষেত্রে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। পাহাড়ের দুর্গম এলাকার মেয়েরা যাতে সহজে স্কুলে যেতে পারে, সেই বিবেচনা করে শিক্ষার্থীদের বাইসাইকেল দিচ্ছেন। শুধু সাইকেল নিলে তো চলবে না, এর মাধ্যমে অসম্ভবকে সম্ভব করতে পারলে তবেই প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টা সফলতার মুখ দেখবে। সিলেটের বিভাগীয় কমিশনার ক্ষুদ্র নৃ-গোষ্টির নারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণকালে এ কথা বলেন।

তিনি সোমবার দিনভর মৌলভীবাজারের কুলাউড়া বিভিন্ন সরকারি অফিস ও কাজের উদ্বোধন করেন। বিভাগীয় কমিশনার আরও বলেন, নারীদের শিক্ষা গ্রহণ করেই শেষ নয়। নিজেদের যোগ্য হিসেবে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে, চাকুরি ছাড়াও যেকোন ক্ষেত্রে তারা যোগ্যতা বলে স্থান করে নিতে পারে।


বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান কুলাউড়া উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্টির মাঝে সাইকেল বিতরণ শেষে কুলাউড়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের ২য় তলা ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এরপর কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কুলাউড়া পৌরসভা, উপজেলা ভূমি অফিস, মোবারকপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

বিভাগীয় কমিশনারের সাথে ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল গোলাম কাওসার দস্তগীর, অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা