সারাদেশ

ওএমএস ডিলারের বিরুদ্ধে নষ্ট চাল সরবরাহের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর সদরে শফিকুল ইসলাম নামে ওএমএস ডিলারের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচিতে নষ্ট চাল সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে চাল নেওয়ার সিরিয়ালে দাঁড়াতে ২০ টাকা করে টোকেন সংগ্রহ করতে হচ্ছে। নাটোর শহরতলীর বনবেলঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে পাশে এঘটনা ঘটে।

নাটোরে খাদ্যবান্ধব কর্মসূচিতে দীর্ঘ দিনের পুরাতন, পঁচা-দুর্গন্ধযুক্ত ও পোকা ধরা নষ্ট নিম্নমানের চাল ৩০ টাকা কেজি করে বিক্রি করা হচ্ছে বলে অভিযােগ তুলেছেন ভুক্তভােগীরা। আর এ সকল চাল নাটোর সদর খাদ্যগুদাম থেকে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিলারের নিয়োজিত লোকজন।

চকবৈদ্যনাথ এলাকার দিনমজুর পরিবারের কয়েকজন গৃহবধূ অভিযোগ করেন, শনিবার সকালে শহরের বনবেলঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের একজন ওএমএস ডিলার দরিদ্র অসহায় মানুষদের মাঝে ৩০ টাকা কেজি দরে জনপ্রতি ১০ কেজি করে দুই ধরনের নষ্ট চাল গুছিয়ে দিয়েছে। যা বাসায় নিয়ে রান্না করার পর মুখে দেয়া যাচ্ছে না। রান্না করা ভাতের দুর্গন্ধে ঘরে টেকা যায় না। আবার গরু, ছাগলকে দিলেও খাচ্ছে না।

মিলন নামের জনৈক ট্রাকের হেলপার জানান, ৩৫ ঘণ্টা একটানা ট্রাকে ডিউটি করে পেয়েছিলাম ৮৫০ টাকা। বাজারে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা চাল বলে স্ত্রীকে পাঠিয়েছিলাম ওএমএস ডিলারের দোকানে। সেখান থেকে ৩০ টাকা কেজি করে দুই রকমের ১০ কেজি চাউল গুছিয়ে দেয়। এছাড়া ৩০০ টাকা দিয়ে ১০ কেজি চাল সংগ্রহ করেন শতাধিক হতদরিদ্র লােকজন। চাল নেওয়ার পর বাড়িতে গিয়ে চালের ব্যাগ খুলে দীর্ঘদিনের পুরাতন, পঁচা-দুর্গন্ধযুক্ত ও পােকা ধরা নষ্ট চাল দেখতে পেয়ে হতদরিদ্র পরিবারের মানুষগুলো হতাশ। তাই ডিলার পয়েন্টগুলোতে ভালাে চালের আশায় প্রতিবাদ করে আসছেন। কিন্তু বিষয়টি নজরে নিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর পঁচা চাল ফেরত দিতে ক্রেতারা গেলে উল্টাে অসদাচরণ করে নানা হুমকি দিচ্ছেন ডিলার।

আব্দুল হামিদ (৫৫), আব্দুস সালাম (৪২), ছখিনা খাতুন (৪৬)-সহ একাধিক ভুক্তভােগী জানান, বর্তমানে যে চালগুলাে দেওয়া হচ্ছে তা পঁচা-দুর্গন্ধযুক্ত ও পােকা ধরা নষ্ট চাল। খাওয়ার একেবারই অনুপযোগী। বিয়ষগুলাে নিয়ে প্রতিবাদ করলেও কােনো লাভ হয় না। নষ্ট চাল ফেরত দিতে আসলে ডিলাররা নানা রকমভাবে গালিগালাজ করে। আর খাদ্য অফিসের লােকজনদের বললে কিছুই হয় না।

নাটোর শহরের এক ডিলার জানান, খাদ্যগুদাম থেকে তার পয়েন্টে যে সকল চালের বস্তা দেওয়া হয়েছে তার সব বস্তার চালের অবস্থা খুবই খারাপ। চালগুলােতে পােকা ও ছাতা ধরা অবস্থা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

আব্দুল্লাহ আল মামুন জানান, আমার বাবা মরহুম মজনু মাষ্টার মারা যাওয়ার পর ডিলার হিসেবে দায়িত্ব পালন করছে শফিকুল ইসলাম। তিনি ভালো বলতে পারবেন। আমি এসবের কোন খবর জানি না।

এ ব্যাপারে ডিলার শফিকুল ইসলাম এর মুঠোফোনে কল দিলেই তিনি রিসিভ করেননি।

নাটোর সদর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মফিজুর রহমান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শফিকুল ইসলামের পয়েন্টে যে সকল চাল দেয়া হয়েছে তা অনেক ভালো চাল। ডিলাররা বেছে বেছে চাউল নিয়ে যায়। নিম্নমানের কোন চাল সদর খাদ্যগুদামে নেই। এছাড়াও সদর খাদ্যগুদাম থেকে যে সকল চালের বস্তা দেয়া হয়েছে তাতে পােকা ধরা, ফাঙ্গাস পড়া, খাওয়ার উপযুক্ত নয় এমন অভিযোগ মানতে নারাজ তিনি।

এ ব্যাপারে জেলা খাদ্য সদর কর্মকর্তা আব্দুস সাত্তার মন্ডল জানান, নিম্নমানের চালের ব্যাপারে তার কাছে এখনাে কােনো ভােক্তা, ডিলার এবং এলএসডি কর্মকর্তা কিছুই জানাননি। তবে তিনি সব সময় ‍খোঁজ রাখছেন বলে দাবি করেন। অভিযোগটি তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা