সারাদেশ

খুলনায় পুলিশের সোর্স হত্যায় গ্রেফতার ৩ 

নিজস্ব প্রতিনিধি, খুলনা: গোয়েন্দা পুলিশের সোর্স শফিকুল ইসলাম (৩৫) হত্যা মামলায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

গ্রেতারকৃতরা লবনচরার বাঙ্গালীগলির দক্ষিণ মোল্লাপাড়ার মো. বদি মোল্লার ছেলে মো. বাপ্পী মোল্লা (২৩), মোল্লাপাড়া মসজিদ গলির মো. আজারুল ইসলাম আজুর ছেলে মো. তরিকুল ইসলাম তারেক (২২) এবং মহিরবাড়ী ছোট খালপাড় এলাকার আশিকুর রহমান নিরুর ছেলে মো. নাইমুর রহমান আকাশ (১৯)।

গ্রেফতারকৃতরা মামলার মূল আসামি দুলাল তালুকদারের সাথে যোগসাজসে এ ঘটনা ঘটিয়েছে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

সোমবার (১৮ জানুয়ারি) র‌্যাব এ তথ্য নিশ্চিত করে বলে রোববার দিবাগত রাতে লবণচরার আশিবিঘা এলাকা থেকে ৩ জন সন্দেহভাজনকে আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, আলোচিত এবং চাঞ্চল্যকর হত্যা মামলায় জড়িত অন্যান্য আসামিদেরকেও গ্রেফতারে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে।

গত মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তিনজন সোর্সসহ গোপন তথ্যেরভিত্তিতে অভিযানে গেলে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ইয়াবা বিক্রেতা চক্রের সদস্যরা তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে গোয়েন্দা পুলিশের একজন এএসআইসহ অপর দু’জন সোর্স গুরুতর আহত হন। এসময় গোয়েন্দা পুলিশের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সদস্যদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোর্স শফিকুল ইসলামকে (৩৫) মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৩ জানুয়ারি লবণচরা থানায় একটি হত্যা মামলাসহ দু’টি পৃথক মামলা দায়ের করা হয়।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা