সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জেলার বিভিন্ন স্থানে এ ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় কুদ্দুস মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়। তার সাথে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী মহিবুল্লাহর বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মহিবুল্লাহ লোকজন নিয়ে কুদ্দুস মিয়ার উপর হামলা চালালে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথে তার মৃত্যু হয়।

এদিকে, নবীনগর উপজেলার বিদ্যাকূট ইউনিয়নের মেরকুটা গ্রামে বাড়ির পাশের ঝোঁপঝাড় থেকে হোসনে আরা (২৫) নামে এক যুবতীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের মৃত তাজু মিয়ার মেয়ে। গত ১৬ ডিসেম্বর থেকে সে নিখোঁজ ছিল। এছাড়া জেলার সদর থানা মার্কেটের ছাদ থেকে বিকাশ কুমার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সে শহরের মধ্যপাড়া এলাকার মৃত রমনী রঞ্জন দেবের ছেলে। পুলিশ জানায়, সে মার্কেটের ছাদে বিদ্যুতের কাজ করছিল। তবে কিভাবে সে মারা গেছে তা জানা নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাগুলোর তদন্ত চলছে।

সান নিউজ/পিডি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা