সারাদেশ

টেকনাফে অপহৃত ৩ বনকর্মী উদ্ধার 

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার তিন বনকর্মীকে উদ্ধার করেছেন পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা।

উদ্ধারকৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০), একই এলাকার বকছু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদুর শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার হিসেবে কর্মরত।

আরও পড়ুন :হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার

সোমবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইর ও রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে হ্নীলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হ্নীলা ইউনিয়নের মোচনীর গহীন বন থেকে তাদের উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার বিকেলে মোচনী বিটের নেচার পার্ক পাহারা দেয়ার সময় তাদের অপহরণ করা হয়।

তিন বনকর্মী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি জোবাইর সৈয়দ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে এই এলাকায় বারবার অপহরণের ঘটনা ঘটলেও মুক্তিপণ দেয়া ছাড়া কেউ ফিরে এসেছে এমন কথা শুনি নাই। এবারই প্রথম আমাদের সবার প্রচেষ্টায় উদ্ধার হয়।

আরও পড়ুন :জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করান

অপহৃতদের উদ্ধারে পুলিশের এমন ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারাও। ‘আমাদের সঙ্গে এলাকার লোকজন পুলিশ, বনবিভাগের কর্মকর্তা ও সিপিজির সদস্যরা এত সময়ের মধ্যে মানুষগুলোকে উদ্ধার করেছে, তাই সবাই খুশি।’

উদ্ধার হওয়া মো. শাকেরের বড় ভাই মো. আয়ুব বলেন, ‘অজ্ঞাত ব্যক্তিরা মোবাইলে ফোন করে আমার কাছে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। পুলিশ ও বনবিভাগের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। আমাদের ইউপি সদস্য মোহাম্মদ আলী তিন দিন ধরে তাদেরকে উদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।’

আরও পড়ুন :আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে

এ বিষয়ে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘অপহৃত তিন সিপিজির সদস্যকে সবাই মিলে উদ্ধার করতে পেরেছি তাই আল্লাহর দরবারে বিশেষ শুকরিয়া জানাই। তবে তাদের কারা অপহরণ করছে, এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা