প্রতীকী ছবি
সারাদেশ

শিবচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে হুজায়ফা (৮) ও হামীম (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাড়ির ছাদে গাঁজা চাষ, গ্রেফতার ১

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি এলাকায় পুরাতন পদ্মা নদীর উপর নির্মিত আমজাদ উকিল সেতুর নিচে এ ঘটনা ঘটে।

নিহত হুজায়ফা ওই এলাকায় সুরুজ মুন্সীর ছেলে ও হামীম একই এলাকার পাকের আলী মোল্লার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সুত্র জানায়, দুপুরে ওই এলাকার ৭/৮ জন শিশু গোসল করতে যায়। এসময় সবাই মিলে নদীতে সাঁতার দিয়ে সেতুর মাঝামাঝি পিলারের দিকে যায়। এসময় হুজায়ফা ও হামীম পানির নিচে ডুবে যায়। পরে অন্য শিশুরা স্থানীয় লোকজনকে খবর দিলে তারা প্রথমে হুজায়ফাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়। পরে প্রায় আধাঘন্টা চেষ্টা করে হামীমকেও মুমূর্ষু অবস্থা উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ ভাইয়ের মৃত্যু

স্থানীয় কালাম নামে একজন বলেন, আমি দুপুরে রাস্তায় ছিলাম শুনলাম ওরা পানিতে ডুবে গেছে। পরে এগিয়ে যেতে দেখি হুজায়ফার চুল দেখা যায়। ওকে উদ্ধার করে রয়েল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত হুজায়ফার বাবা সুরুজ মুন্সী বলেন, আমি বাবাকে মাদ্রাসায় পড়াবো নিয়ত করেছি। রাতে তাহাজুদ নামাজ পড়ে ওর জন্য কাঁদতাম আল্লাহ যেন আমার বাবাকে মাদ্রাসায় পড়াতে তৌফিক দেয়। হাফেজ বানায়। কিন্তু তা আর হলোনা।

আরও পড়ুন : বেনাপোল বন্দরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

শিবচর থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা