ছবি : সংগৃহিত
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার বেগমগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বাড়ির ছাদে গাঁজা চাষ, গ্রেফতার ১

নিহতরা হলেন, উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আব্দুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও তার ছোট ভাই মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের জেঠাতো ভাই একই বাড়ির মো.কামাল হোসেনের ছেলে মো.জাহেদ (১৮)।

সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১০টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড় পোল টু হোরম্বি সড়কের ঘাটলা হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.সালাহ উদ্দিন।

আরও পড়ুন: চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জাকির হোসেন জানায়, সকাল সোয়া ১০টার দিকে তিন ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। একপর্যায়ে তিন ভাই স্থানীয় ঘাটলা আব্দুর রব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হোরম্বি বাজারের উদ্দেশে রওয়ানা দেয়।

মোটরসাইকেল উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড় পোল টু হোরম্বি সড়কের ঘাটলা হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খালে পড়ে যায়। এতে তিন ভাই গুরুত্বর আহত হয়। দুই ভাই ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন: ট্রাক্টরচাপায় শিক্ষকসহ নিহত ২

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলার চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো.রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় অবহিত করেনি।

আরও পড়ুন: মানিকগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা