সারাদেশ

তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

সান নিউজ ডেস্ক : দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঘণকুয়াশার সঙ্গে জেঁকে বসেছে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিভিন্নস্থানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল।

উত্তরের জেলা পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, রাজশাহী এবং পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গাসহ বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। ঘন কুয়াশায় হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি।

দিনাজপুরের হিলিতে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। শীতে মানুষজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ায় বিপাকে পড়েছেন রিক্সা ও ভ্যান চালকরা।

রংপুর অঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। উত্তরাঞ্চলসহ কুড়িগ্রাম জেলায় বইছে মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহ। প্রচণ্ড ঠাণ্ডায় কাজে বের হতে কষ্ট হচ্ছে শ্রমজীবী মানুষের। ঝিনাইদহে শীতের কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া ছিন্নমুল মানুষ। শীত থেকে উষ্ণতা পেতে চায়ের দোকান ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

চুয়াডাঙ্গায় ঠাণ্ডা ও কুয়াশার কারণে ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। সরিষারও ক্ষতি হচ্ছে। এ অবস্থায় মাঠের ফসল নিয়েও দুশ্চিন্তায় কৃষক।

কৃষকরা জানান, ঠাণ্ডা ও কুয়াশায় বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আমরা অনেক ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা