সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক হচ্ছে অন্যতম বিনোদন কেন্দ্র

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জের রূপ বদলের কাজ করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। রাজধানীর হাতিরঝিলের আদলে নির্মাণ করা হচ্ছে ডিএনডি লেক। সৌন্দর্যবর্ধনে লেকটিতে তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন ছয়টি সেতু। পাশে বিনোদন মঞ্চ। থাকবে ওয়াকওয়ে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, আট নম্বর ওয়ার্ডের গোদনাইল ভাঙ্গারপুল থেকে সাত ও এক নম্বর ওয়ার্ড হয়ে তিন নম্বর ওয়ার্ডের শিমরাইল গলাকাটা ব্রিজ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার ডিএনডির মূল খাল পুনঃখনন ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে দুই ভাগে প্রায় শত কোটি টাকা ব্যয় হবে। জাইকার অর্থায়নে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মেসার্স উদয়ন বিল্ডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের কাজ করছে।

গত বছরের ১১ ফেব্রুয়ারি ও তিন মে দুই ধাপে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী প্রকল্প কাজের উদ্বোধন করেন। কাজ শেষ করতে ১৫ মাস সময় নির্ধারণ করা হয়। চলতি ডিসেম্বর মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মহামারি করোনার কারণে বেশ কিছুদিন কাজ বন্ধ থাকায় সময় বাড়ানো হয়েছে।

সম্প্রতি আবার কাজ শুরু হয়েছে। সিটি গভর্নেন্স প্রজেক্টের (সিজিপি) অধিনস্থ ডিএনডি সেচ খালকে সৌন্দর্যবর্ধন করে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ৬৩ কোটি ৪৮ লাখ, খালের ওপর ছয়টি সেতু নির্মাণের জন্য ৩৫ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। লেকটিতে হাতিরঝিলের আদলে তিনটি লোডেড এবং তিনটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।

প্রকল্প সংশ্লিষ্টদের অভিমত, প্রকল্পের কাজ শেষ হলে ডিএনডি লেকটি হবে সিদ্ধিরগঞ্জের অন্যতম বিনোদন কেন্দ্র।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন জানায়, দ্রুত গতিতেই কাজ শুরু হয়েছিল। মহামারি করোনার জন্য তিন মাস কাজ বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। অর্ধেক কাজ হয়ে গেছে। আগামী ছয় মাসের মধ্যে সমস্ত কাজ শেষ হবে বলে আশা করছি।

স্থানীয় সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ১৯৬২ সালে কৃষি কাজের জন্য ৫৭ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে তুলা হয় ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমরা (ডিএনটি) বাঁধ। যার ভিতরে একটি সেচ খাল ও ৯৪ কিলোমিটার নিষ্কাসন খাল খনন করা হয়। কালের বিবর্তনে ডিএনটি এলাকায় গড়ে উঠে বসতি ও শিল্প কারখানা।

বর্তমানে অন্তত ২২ লাখ মানুষ বসবাস করছে ডিএনডি এলাকায়। পানি নিষ্কাসন খাল দখল, ভরাট ও অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে জলাবদ্ধতাসহ সৃষ্টি হয় নানা জনদুর্ভোগ। সৌন্দর্য হারায় এলাকাটি। বসতি গড়ে উঠায় বিনোদনের জায়গাও হারিয়ে যায়। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের কাজ করছে সেনাবাহিনী। ডিএনডি এলাকায় শিল্প কারখানা গড়ে উঠায় শ্রমিকের পদচারণ লক্ষনীয়। তার মধ্যে উল্লিখিত আদমজী ইপিজেড।

বেপজার তথ্য মতে, ইপিজেডে ৬২ হাজারের অধিক শ্রমিক কাজ করেন। জীবিকার তাগিদে বিভিন্ন অঞ্চলের মানুষ শিল্প কারখানায় কাজ করতে সিদ্ধিরগঞ্জে বসবাস করছেন। বিনোদনের জায়গা না থাকায় সময় পেলেই তারা ছুটে যায় দূর দুরান্তে। কিন্তু স্বল্পআয়ের লোকজনের পক্ষে দূরে যাওয়া সম্ভব হয়না। চলমান প্রকল্পটি বাস্তবায়ন হলে সকলের জন্য ডিএনডি লেকটি বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা