সারাদেশ

কালিয়াকৈরে ট্রাকচাপায় প্রাণ গেল মা-ছেলের

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেববাজার এলাকায় ট্রাক চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এরপর আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন- রংপুরের সদর কোতোয়ালী থানার সিরিরামপুর এলাকার মশিউর রহমান বাশারের স্ত্রী লিলিমা আক্তার (২৮) ও তাদের সাত বছরের ছেলে লিখন বাবু সম্রাট।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মশিউর রহমান তার স্ত্রী লিলিমা, মেয়ে সুমাইয়া আক্তার বিথি ও ছেলে লিখনকে নিয়ে চার বছর আগে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। এরপরে তারা উপজেলার সাহেব বাজার এলাকার খোকনের বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে।

সেখানে ভাড়া থেকে মশিউর রহমান রড মিস্ত্রি এবং তার স্ত্রী লিলিমা স্থানীয় একটি সুতার কারখানার কাজ করে আসছিলেন। সোমবার বিকেল ৩টার দিকে তার স্ত্রী লিলিমা ও ছেলে লিখন দুজনে তাদের ভাড়া বাসার পাশে একটি দোকানে হুইল পাউটার কিনে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেববাজর এলাকায় পৌছলে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মা-ছেলে দুজনেই ঘটনাস্থলে মারা যান।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাফর জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে ঘাতক ট্রাক মা ছেলেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা