সারাদেশ

বেতাগী পৌর নির্বাচন: আ.লীগ প্রার্থীর বিজয়

নিজস্ব প্রতিনিধি, বরগুনা : বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর চেয়ে ১২ গুণ বেশি ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এবিএম গোলাম কবির।

সোমবার (২৮ ডিসেম্বর) ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৬ হাজার ১০২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হুমায়ুন কবীর মল্লিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৯ ভোট।

নির্বাচনে তিনজন মেয়র প্রার্থীর পাশাপাশি ২৬ জন কাউন্সিলর ও নয়জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রথম শ্রেণীর এ পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৯ হাজার ২৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৫'শ ৪২ জন এবং নারী ভোটার ৪ হাজার ৭'শ ৩৫ জন।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। এছাড়াও প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করেন সাতজন অস্ত্রধারী পুলিশ সদস্য ও দুইজন অস্ত্রধারী আনসার সদস্য। এ ছাড়াও মোতায়েন করা হয় এক প্লাটুন বিজিবির পাশাপাশি বিপুল সংখ্যক র্যাব সদস্য।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরগুনা জেলা নির্বাচন অফিসার দিলীপ কুমার হাওলাদার বলেন, কোন ধরনের অভিযোগ ছাড়াই একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে বেতাগী পৌরসভায়।

সান নিউজ/এমএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা