সারাদেশ

না.গঞ্জে জুয়ার আস্তানায় র‌্যাবের হানা : গ্রেফতার ২০

নুরুল আজিজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১১’র সদস্যরা। এ সময় ২০ জুয়াড়িকে গ্রেফতার করে র‌্যাব। এবং তাদের কাছ থেকে ৯ হাজার ৪৫০ টাকাসহ জুয়ার সরঞ্জামাদি জব্দ করে।

গ্রেফতারকৃতরা হলো- মো. রবিউল ইসলাম (৩৭), মো. সেলিম (৪০), মো. সাখাওয়াত হোসেন (৩৩), মো. বাদশা (২৮), মো. কমল (৫৫), মো. ইকবাল হোসেন(৩৭), মো. মোজাম্মেল শিকদার (৪৫), মো. আলী আক্কাস (৭৬), মো. শহীদ রহমান (৫২), মো. রতন (৫২), রতন চন্দ্র বর্মণ (৫৫), প্রদীপ চন্দ্র দাস (৩০), সামসুল হক পাখি (৪৫), মো আমির (৫৮), মো. দুলাল উদ্দিন (৩৮), মো. মিজানুর রহমান (৪৫), তপন খন্দকার (৬০), পরিতোষ সাহা (৩৭), মো. সেলিম খান (৪৮) ও গৌরাঙ্গ মালাকার (৪৮)।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা সংলগ্ন ৩ নং মাছঘাটের পাশে রেলওয়ের খালি জায়গায় জুয়ার আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব ১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, একটি সংঘবদ্ধ চক্র ৩নং মাছ ঘাটের পাশে রেলওয়ের খালি জায়গা দখল করে বাঁশ ও টিনের বেড়া দিয়ে জুয়ার আস্তানা বানিয়ে জুয়ার আসর চালিয়ে আসছে। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকার খেলা হয়।

উপস্থিত সাক্ষী, স্থানীয় লোকজন ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বড় শাহাজাহানের নেতৃত্বে তপন মেম্বার, সেলিম, লিটন ও টাক মনিরের সহযোগীতায় নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা ও মাদকের আখড়া বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা