সারাদেশ

অভিনয়ের কথা বলে গণধর্ষণ: দুই কিশোর রিমান্ডে 

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : টিকটক ভিডিওতে অভিনয়ের কথা বলে গাজীপুর থেকে রাজধানীতে নিয়ে গণধর্ষণ মামলায় গ্রেফতারকৃত দুই কিশোরকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এ পুলিশ সাতদিনের রিমান্ড চাইলে শুনানি শেষে বিচারক মো. ইলিয়াস রহমান এ আদেশ দেন।

এর আগে শনিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গেন্ডরিয়া, নারিন্দার শরৎচন্দ্র রোড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সূত্র ধরে টঙ্গীর এক স্কুলছাত্রীকে ২৩ ডিসেম্বর ঢাকায় আনেন অভিযুক্তরা। পরে গেন্ডারিয়ার একটি বাসায় আটকে রেখে তাকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করা হয়। দুইদিন পর হাতিরঝিল থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই দুজনসহ কয়েকজন অজ্ঞাতকে আসামি করে মামলা দায়ের করেন নির্যাতিতার মা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা