সারাদেশ

লক্ষ্মীপুরে হাসপাতালসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে দক্ষ টেকনিশিয়ান, যন্ত্রপাতি ও রেজিষ্ট্রেশন নবায়ন না থাকার দায়ে একটি হাসপাতালসহ তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল গফ্ফার এ অভিযানের নেতৃত্ব দেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর জরিমানা করেন।

জানা গেছে, অভিজ্ঞ টেকনিশিয়ান, মানসম্মত যন্ত্রপাতি ব্যবহার না করা ও রেজিষ্ট্রেশন নবায়ন না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘মা ও শিশু হাসপাতাল (প্রাঃ) লিমিটেডকে ২০ হাজার টাকা, নোভা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও মিম ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা’ জরিমানা করা হয়।

এরমধ্যে রেজিষ্ট্রেশন নবায়ন, ল্যাবের চিকিৎসক, টেকনিশিয়ানসহ কয়েকটি ত্রুটির কারণে মীম ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে উদ্যোক্তারা বিভিন্ন নামে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল গড়ে তুলছে। এতে মানসম্মত যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে না। অনেক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে দক্ষ টেকনিশিয়ান নেই।

এছাড়া নিবন্ধন ছাড়াই অনেকে প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এসব অভিযোগে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ওই তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গফ্ফার জানান, মীম ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাদের রেজিষ্ট্রেশন নবায়ন, ল্যাবের চিকিৎসক ও টেকনিশিয়ান নিয়োগসহ বিভিন্ন ত্রুটি রোধ করলেই প্রতিষ্ঠান চালাতে পারবে। অপর দুই প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে। তবে তাদের প্রতিষ্ঠানে যেসব ত্রুটি রয়েছে সেগুলো ঠিক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসা বাস্তবায়নে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা