সারাদেশ

চাটমোহর পৌরসভায় নৌকার প্রার্থী সাখো জয়ী

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো (নৌকা) বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৬ হাজার ৮১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান (মোবাইল ফোন) পেয়েছেন ৮৪২ ভোট।

এছাড়া অন্যান্য প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল (জগ) পেয়েছেন ১৬১ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আরশেদ (ধানের শীষ) পেয়েছেন ৮৫ ভোট।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা পরিষদের হলরুমে ৯টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়ার পর বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।

এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ন ভোটগ্রহণে প্রশাসনের তরফ থেকে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১২ হাজার ২৩৭ জন। মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

সান নিউজ/আরএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা