সারাদেশ

বোয়ালমারীতে তিন ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী( ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর ) দুপুরে আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।

আদালত সূত্রে জানা যায়, পৌর সদরে অবস্থিত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ৪৬ ধারার ৪৮ ও ৩২ ধারায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও টিন ব্যবসায়ী জাকির হোসেন চৌধূরীকে ২ হাজার, হার্ডওয়ার ব্যবসায়ী সঞ্জয় বালাকে ৩ হাজার ও মুন্নি বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত পরিচালক নির্বাহী হাকিম ঝোটন চন্দ জানান, ভোক্তাধিকার সংরক্ষণে ওজন মানদণ্ডের ব্যত্যয় ঘটালে দুর্নীতি পরায়ণ ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর হবো। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা